Main Menu

ডোমারে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতের কবলে পরে রাবেয়া খাতুন (১১) নামে এক শিশু মারা গেছে।

সোমবার (২৮ সেপ্টম্বর) দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার শাহ কলোন্দর নদীতে ঘটনাটি ঘটে।

রাবেয়া খাতুন উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার মোঃ তছলিম উদ্দিনের মেয়ে ও সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিল।

রাবেয়া খাতুনের দাদা মাওলানা মাহতাব উদ্দিন জানান, দুপুরের দিকে আমার নাতনিসহ তার বান্ধবীরা মিলে বাড়ীর পাশে শাহ কলোন্দর নদীতে গোসল করার সময় আমার নাতনী রাবেয়া নদীতে ডুব দিলে নদীর প্রবল স্রোতের কবলে পরে সে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার বান্ধবীরা চিৎকার-চেচামেচি করলে আমরা সহ স্থানীয়রা নদীতে খুজাখুজি করতে থাকলে গোসল করার স্থান থেকে আধা কিলোমিটার দুরে খানাবাড়ী ঈদগাহ ময়দান সংলগ্ন নদীর বাকের স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হরিনচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed