ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমণ্ডির-৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে নীচে পড়ে গেলে ৩ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমণ্ডির-৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটি ধসে ৩ শ্রমিক চাপা পড়ে। এসময় একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুজনকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’
মূলত বিল্ডিংকোড না মেনে নির্মাণ কাজ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed