কাঁচা পেঁপের ৭ গুণ
স্বাস্থ্য ডেস্ক: পেঁপে বারমাসি ফল। সাধারণত গ্যাস্ট্রিক, বদহজম, ব্রণ ও ত্বকের দাগ দূর করাসহ নানা উপকারে আমরা পেঁপে খেয়ে থাকি। তবে কাঁচা পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ায় রয়েছে যেসব উপকারিতা-
* কাঁচা পেঁপে শরীরে জমে থাকা সোডিয়াম দূর করতে কার্যকারী, সোডিয়াম হৃৎপিণ্ডের রোগের বড় কারণ। এছাড়া কাঁচা পেঁপে শরীরে রক্ত সরবরাহ স্বাভাবিক রাখে।
* প্রতিদিন কাঁচা পেঁপে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।
* কাঁচা পেঁপেতে রয়েছে হৃৎপিণ্ডে যেকোনও সমস্যার সমাধান। কারণ, কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। যার মধ্যে দুটি উল্লেখযোগ্য এনজাইম হচ্ছে- সাইমোপ্যাপিন ও প্যাপিন। এ দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সহায়তা করে।
* কাঁচা পেঁপে রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। শরীরে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে। কাঁচা পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর।
* নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষত ব্রণ ও ত্বকের ওপর নানা দাগ দূর করতে এর জুড়ি নেই। প্রতিদিন সকালে ২-৩ ফোঁটা পেঁপের আঠা পানিতে মিশিয়ে খেতে পারলে ক্ষুধামন্দাও দূর হয়। হজমশক্তিও বৃদ্ধি পায়।
* দুপুর ও রাতের খাবারের পর এক ফালি কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলে সকালে পেট পরিষ্কার থাকে।
* যাদের গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed