Main Menu

এমসি কলেজ হোস্টেল গণধর্ষণকারীদের শাস্তি দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদী মানববন্ধন-সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক রতœা বসাকের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সনজয় শর্মার সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক আবু জাফর,জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের মনি দাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক নারী নির্যাতনের গঠনা গঠে চলছে। বিচারহীনতার সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রতা, ভোগবাদী রাজনীতি নারী-শিশু নির্যাতনের জন্য দায়ী।

বক্তারা, এমসি কলেজে গণধর্ষণের দায় সরকার কোনভাবে এড়াতে পারেনা।বক্তারা অবিলম্বে এমসি কলেজে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

 

Share





Related News

Comments are Closed