Main Menu

এমসি ছাত্রাবাসেে গণধর্ষণ, আরো ৩ আসামি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলায় আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে সহযোগিতা করায় আইনুল নামের আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।রাজন ওই মামলার অজ্ঞাত আসামি বলে জানা গেছে।

র‌্যাব ও ডিবি পুলিশ বিষয়টি জানিয়েছে। রাজন তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন এমন খবরে অভিযান চালানো হয়। পরে রাত ১টার দিকে রাজন ও তার সহযোগি আইনুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিলেট নিয়ে আসা হয়েছে।

র‌্যাব-৯ সিলেটের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত রাজন তরুণীকে গণধর্ষণ মামলার অজ্ঞাত আসামি ছিল বলে জানা গেছে।

একইদিন রাত ১০টায় হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে নবীগঞ্জ উপজেলা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

একইদিন রাতে হবিগঞ্জ সদর থেকে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি শাহ মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

গ্রেফতারকৃত রাজন

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)।

এর আগে রবিবার সকালে সিলেট বিভাগের পৃথক দুই স্থান থেকে মামলার প্রধান আসামী সাইফুর রহমান এবং অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়।

 

 

Share





Related News

Comments are Closed