Main Menu

বালাগঞ্জে পাশবিকতার অভিযোগে প্রবাসী আটক

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের অভিযোগে রবিবার রাতে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। ওই প্রবাসীর নাম রাজা মিয়া (৩৫)। তিনি বালাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের শফি উল্যার পুত্র।

বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুরাদ উল্যাহ বাহার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে তাকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে সেখানকার সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন জানান, ওই প্রবাসীর বাড়িতে গত কয়েক বছর ধরে এক কিশোরী গৃহকর্মী কাজ করছে। গত শুক্রবার প্রবাসীর স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে ১৪ বছর বয়সী ওই মেয়েটিকে ওই প্রবাসী পাশবিক নির্যাতন করেন বলে তার পরিবারের অভিযোগ। এর ভিত্তিতে রবিবার রাতে থানার এস আই রিংকু দেবের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওই প্রবাসী ছুটিতে দেশে এসেছেন বলে জানায় ওই সূত্র।

Share





Related News

Comments are Closed