Main Menu

‘ইনডেমনিটি’ নাটক প্রচার বন্ধের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন ও ইতিহাস বিকৃতি কাজে রচিত এবং নির্মিত “ইনডেমনিটি” শীর্ষক পথ নাটক এর সম্প্রচার বন্ধ করার দাবিতে সিলেট ক্যাবল সিস্টেম প্রাঃ লিঃ কে (এসসিএস) সিলেট ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে স্মারকলিপি
প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট ক্যাবল সিস্টেম প্রাঃ লিঃ এর মহাব্যবস্থাপক বরাবরে এই স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চরিত্রহননের উদ্দেশ্যে মিথ্যা তথ্যভিত্তিক একটি পথনাট্য
“ইনডেমনিটি” নির্মাণ করা হয়েছে। যা আজ ২৬ সেপ্টেম্বর বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন, ইতিহাস বিকৃতির স্বার্থে রচিত এবং নির্মিত এই পথনাটকটি সিলেটে প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট ক্যাবল সিস্টেম প্রাঃ লিঃ কে অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বেলায়েত হোসেন মোহন, আব্দুর রউফ মো. রাহেল আহমেদ, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল, মিজানুর রহমান পাবেল, তারেক আহমদ, ইমরান খান প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed