গাজীপুরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রগিতিধি: গাজীপুরের বাঘের বাজার ও শিরিরচালা এলাকায় তিতাসের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়া সালনা এলাকায় অ্যাপারেলস প্রসেসিং ইন্ডাষ্টীজ নামের একটি কারখানায় অবৈধ গ্যাস ব্যাবহার করায় ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপি গাজীপুর তিতাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের বাঘের বাজার মেম্বারবাড়ী এলাকায় ২য় বারের মতো অবৈধভাবে স্থাপিত দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ১৫০ টি বাড়ীর ৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় তার স্ত্রী সেলিনা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। গাজীপুরের শিরিরচালা এলাকায় অবৈধভাবে স্থাপিত এক কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপ লাইন অপসারণ কশরা হয়। এতে ৪৫০ টি বাড়ীর ১ হাজার ৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
গাজীপুরের সালনা এলাকায় ওই শিল্প প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চলে আসছে। খবর পেয়ে একইদনে অভিযান চালিয়ে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমান আদালত অ্যাপারেল প্রসেসিং ইন্ডাষ্টীজ-কে তাৎক্ষণিতভাবে গ্যাস আইন-২০১০ এর ধারা ১১(২)অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।
অভিযান পরিচালনাকালে গাজীপুর তিতাসের ব্যবস্থাপক মো. সুরুষ আলম, উপব্যবস্থাপক এস.এম. আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ এবং রাজস্ব উপশাখার আহম্মদ উল্লাহ , আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
গাজীপুর তিতাসের ব্যবস্থাপক মো. সুরুষ আলম জানান, তিতাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচানা করা হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed