সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীতে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার এবং বাকি ২ জন মৌলভীবাজার জেলার। সিলেটের ১০ জনের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদেরর মধ্যে সকলেই সিলেট জেলার।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫০৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৩৯ জন, আর মারা গেছেন ২১৪ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed