কমলগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ নানা অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক উপজেলার ভানুগাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ অভিযানে সহযোগিতা করে।
অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের ষ্টেশন রোড, মাধবপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, মাধবপুর রোডে অবস্থিত ফাস্ট টাইম বেকারিকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত দি সেন্ট্রাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। এছাড়াও ভোগ্য পণ্যসামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে, সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed