জগন্নাথপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত স্বামী রাজু মিয়াকে পুলিশ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসাভাড়া করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সোমবার রাতে রিকশা চালিয়ে বাসায় ফেরার পর স্ত্রী ভাত রান্না না করায় স্বামী স্ত্রীর মধ্যে পরিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন।এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছেলে জুয়েল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারুক আহমদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। আমরা এঘটনায় স্বামীকে তাৎক্ষণিকভাবে আটক করি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক স্বামী কে জেল হাজতে পাঠিয়েছি।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed