নভেম্বরে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায় অক্টোবরের শেষে ও নভেম্বরে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে সরকার। তাই বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠক থেকে সবাইকে মাস্ক পরার জন্য সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে জোহর ও মাগরিবের নামাজের সময় মসজিদ থেকেও প্রচারের জন্য বলা হয়েছে।
জেলা তথ্য অফিসের মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed