Main Menu

গাজীপুরে বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তুহিন (১০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জালুয়া বাটি সাবার গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহতের বাবা কাশিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে সবজি বিক্রয় করেন।

জিএমপি মেট্রোপলিটন কোনাবাডী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্ মারমা জানান, রবিবার দুপুরে কাশিমপুর বাজার রোড হাজীপাড়া এলাকায় সড়ক মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের নিচে দৃষ্টি প্রতিবন্ধী শিশু চাপা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed