দেশে করোনায় আরও ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশেকরোনাভাইরাসে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮৮১ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ১ হাজার ৫৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৪৫ হাজার ৮০৫। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮৮১ জন কোভিড রোগীর মৃত্যু হলো।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed