আফগানিস্তানে এক রাতের সংঘর্ষে নিহত অর্ধশত
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে রাতভর সংঘর্ষে আবারো রক্তাক্ত আফগানিস্তান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দেশটির তিনটি প্রদেশে উভয় পক্ষের সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
নানগারহার প্রদেশে মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় হামলা চালায় তালেবানের সশস্ত্র সদস্যরা।
আতাউল্লাহ আরো বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ নিরাপত্তা সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। সরকারি তথ্য মতে, দীর্ঘক্ষণের লড়াইয়ে কমপক্ষে ৩০ তালেবান যোদ্ধা নিহত হন। যদিও তালেবান সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি এই গোষ্ঠীটি।
এমন সময় এই সংঘাত হলো যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান টানতে তালেবানের সঙ্গে দেশটির সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।
কিন্তু বিভিন্ন সময় হামলার ঘটনায় চলমান শান্তি আলোচনায় প্রভাব পড়ছে। হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed