বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় হেপী বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল হামিদের স্ত্রী।
এ ঘটনায় তার ভাসুর ফরহাদ আহমদ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (নং-৭২৫) করেছেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, আবদুল হামিদ সৌদি আরবে থাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন স্ত্রী হেপী বেগম। বুধবার বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান হেপী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
হেপী বেগমের ভাসুর ফরহাদ আহমদ সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেউ তার সন্ধান পেলে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed