Main Menu

সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আরো ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মোট ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে । শনাক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৯ জন, মৌলভীবাজারের ১ জন এবং হবিগঞ্জ জেলার ৩ জন।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার কলেজের পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনা্ পরীক্ষা করা হয়। এরমধ্যে মাত্র ৯জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভাবাজার জেলায় একজন করে রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গত পাঁচ মাসের মধ্যে বৃহস্পতিবারই সবচেয়ে কমসংখ্যক রোগীর করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৫৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৮৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০০ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫২ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৯৮৩, সুনামগঞ্জে ১ হাজার ৯৬৪, হবিগঞ্জে ১২৪৭, মৌলভীবাজারে ১৪৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

Share





Related News

Comments are Closed