শাবির ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে বিভাগের ৪ জেলার বাসিন্দারা রয়েছেন।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবিতে বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে সুনামগঞ্জের ৯ জন, সিলেটের ২৬ জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের একজন রোগী রয়েছেন।
বৃহস্পতিবার শাবির ল্যাবে ৩৩৯ জনের নমুনা গ্রহণ করা হয় বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed