জৈন্তাপুর থেকে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নলঝুড়ি নদীর ঘাট এলাকায় ৯ টি প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে এসব ভারতীয় কসমেটিকস জব্দ করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য আলামতসমূহ গুদাম কর্মকর্তা বিভাগীয় গুল্ক গুদাম আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট এ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed