১৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর ঘোষণা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক: করোনার কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক চলাচলের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর আওতায় বিশেষ শ্রেণিতে নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে। সৌদি বার্তা সংস্থা এসপিএ রবিবার এ খবর জানিয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি, ২০২১ থেকে সৌদি আরব নাগরিকদের জন্য জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে।
উগসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি ও সৌদি আরবের বাসিন্দা নন কিন্তু বসবাসের অনুমতি রয়েছে কিংবা ভ্রমণ ভিসাধারীদের করোনা নেগেটিভ প্রমাণের শর্তে ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
বিশেষ শ্রেণির আওতায় রয়েছেন সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার, যারা সরকারি ও বেসরকারি খাতে বিদেশে কর্মরত, ব্যবসায়ী, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও মানবিক প্রয়োজন এবং ক্রীড়া দলের সদস্যরা।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৮ জনের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed