চুলের যত্নে যে তেল ব্যবহার করবেন
লাইফস্টাইল ডেস্ক: চুল পড়া ঠেকাতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে অনেক ধরনের তেল হয়তো আপনি ব্যবহার করেন। শুনেছেন কী ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের কথা। এই তেল ব্যবহার করলে চুল পড়া কমবে ও গোড়া মজবুত হবে। আসুন জেনে নিই ক্যাস্টর অয়েল কেন ব্যবহার করবেন-
নিয়মিত ক্যাস্টর অয়েল মাথার তালুতে ব্যবহারে চুল দ্রুত বাড়বে ও গোড়া মজবুত হবে। এই তেল মালিশ করলে মানসিক চাপও কমে। নারিকেল, জলপাই, কাঠবাদাম, আর্গন বা মরোক্কান তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। আর চুলে খুশকি থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি তেল মেশাতে পারেন।
মাথার ত্বকের সংক্রমণের কারণে চুল পড়া, খুশকি ও চুলকানির সমস্যা হয়ে থাকে। ক্যাস্টর অয়েলে থাকা ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান ফাঙ্গাশের বিস্তার কমায়, ত্বক পরিষ্কার ও সংক্রমণমুক্ত রাখে।
ক্যাস্টর অয়েল ব্যবহারে চুলের জটালোভাব দূর হবে। এ ছাড়া চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে চুল মসৃণ করতে সাহায্য করে।
এই তেল চুলের গোড়া উজ্জ্বীবিত করে চুলে মসৃণভাব আনে। এ ছাড়া চুলের আগাফাটার সমস্যা কমবে ও চুলের অকালপক্কতা দূর করবে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed