শায়েস্তাগঞ্জে ৩০৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ৩০ বছর বয়সেই ইয়াবা কারবারি বনে যাওয়া মোছা. হুনুফা খাতুন র্যাবের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ থানার শেরপুর থেকে ইয়াবাসহ হুনুফাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শেরপুর থেকে ৩ শ ৩ পিস ইয়াবা ট্যাবলেটসজ মোছা. হুনুফা খাতুন (৩০)-কে আটক করে। হনুফা শায়েস্তাগঞ্জের পোড়াসুন্দা গ্রামের মো. শাহিন মিয়ার মেয়ে।
জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed