Main Menu

ইউএনওর উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা এবং বিজয় টিভি’র ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয় সম্মুখ সড়ক, দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্থানীয় নিমতলা মোড় এবং উপজেলা পরিষদ চত্বরে তিন দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টাকারীসহ সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আশরাফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, দপ্তর সম্পাদক আল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম, রাজু কুমার গুপ্ত, মোস্তাক আহম্মদ, আল মামুন, সদস্য প্রভাষক রীতা গুপ্তা প্রমুখ।

শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর বিভাগীয় কমিশনার, দিনাজপুর জেলা প্রশাসক এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক চারটি স্মারকলিপি প্রদান করা হয়। #

 

Share





Related News

Comments are Closed