বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৯২ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু নয় লাখের কাছাকাছি পৌঁছে গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৯২ হাজার ৬৪৮ জনে। সেই সাথে করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৪৩৩ জন।
ইতোমধ্যে এক কোটি ৮২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনা থেকে সেরে ওঠেছেন বলে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে দেখা গেছে।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩ লাখ ৬৭১ জন আক্রান্ত এবং তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ২০৮ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-পঞ্চমাংশের বেশি।
আক্রান্ত বিবেচনায় মহামারিতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সোমবার উঠে এসেছে ভারত। সেখানে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জন আক্রান্ত এবং ৭২ হাজার ৭৭৫ জন মারা গেছেন।
এদিকে, তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৪১ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন আক্রান্ত এবং এক লাখ ২৬ হাজার ৯৬০ জন মারা গেছেন।
করোনায় ৩০ হাজারের বেশি মারা যাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed