সিলেটের দুই ল্যাবে আরো ৮২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে সোমবার (৭ সেপ্টেম্বর) নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৪ জন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৪০ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের দুজন রয়েছেন।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, সোমবার শাবির ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন, মৌলভীবাজারের ৬ জন ও সিলেট জেলার ২৩ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪১০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৪৫, হবিগঞ্জে ১ হাজার ১২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed