স্বামীকে গাড়িতে হাত-পা বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক : রাস্তায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। শনিবার (২৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার ব্যস্ততম অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। এঘটনার আরেক আসামি মো. শফি পলাতক রয়েছে।
জানা যায়, শনিবার রাত দুইটার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে অক্সিজেন মোড় এলাকায় সালামা কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এসময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রৌফাবাদের বাসায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। নগরের অক্সিজেন মোড়ে শফি নামের একব্যক্তি তাদের পথরোধ করেন। তাদের দুজন স্বামী-স্ত্রী নয়, এমনটি দাবি করে তাঁদের পুলিশে দেওয়ার হুমকি দেন শফি। একপর্যায়ে দুজনকে গাড়িতে তোলা হয়। স্বামীকে হাত-পা বেঁধে গাড়িতে বসিয়ে রাখা হয়। স্ত্রীকে পার্শ্ববর্তী সালমা কলোনিতে নিয়ে শফিসহ পাঁচজন ধর্ষণ করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক। তাঁর স্বামী দোকানে কাজ করেন। গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। সূত্র : কালের কণ্ঠ
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed