সিলেটে ৭৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে ৭৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় ৭৫৫ পিস ইয়াবা, নগদ ৪৩৫ টাকা ও একটি সিএনজি উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহিদ টিপু সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed