Main Menu

তিন বন্ধু মিলে এক নারীকে ৮ মাস ধরে ধর্ষণ!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বন্ধুর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করেন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রাসেল মোল্লা। আর ওই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাসেল মোল্লা ও তার আরও দুই বন্ধু ওই নারীকে আট মাস ধরে পালাক্রমে ধর্ষণ করে আসছিল। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বুধবার (২৬ আগস্ট) কাপাসিয়া থানায় মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সাফাইশ্রী গ্রামের মফিজ উদ্দিন মোল্লার পুত্র রাসেল মোল্লা (৪০), একই গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী খাইরুল আলম সবুজ (৩৮) ও মৃত আবুল হোসেনের পুত্র দলিল লেখক জাকির হোসেন সোহেলকে (৩৯)। ঘটনাটি জানাজানি হলে কাপাসিয়া উপজেলা শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লার সঙ্গে তার এক বন্ধু দুই বছর ধরে শিক্ষানবিশ সহকারী হিসেবে কাজ করছেন। সেই সুবাদে গত বছর ৩ ডিসেম্বর রাতে রাসেল মোল্লা সুযোগ বুঝে ওই সহকারীর বাড়িতে যান। সহকারী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে রাসেল জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে তা মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। পরে ধারণকৃত ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে অপর দুই বন্ধুর সঙ্গে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন মিলনে বাধ্য করে। তাদের কথামতো না চললে আসামিরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

গত ২২ জুলাই রাতে ধর্ষক সবুজ ওই গৃহবধূর বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে বিষয়টি গৃহবধূর স্বামী জানতে পারে। এরপর গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলোচিত ওই তিন বন্ধু মিলে গৃহবধূর বাড়িতে গিয়ে ধর্ষণের ভিডিও প্রকাশ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধু বাদী হয়েছে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন । মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি। তিনি জানান ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed