Main Menu

শাবির ল্যাবে আরও ৬১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সোমবার (২৪ আগস্ট) আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ওই ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১টি রিপোর্ট পজিটিভ আসে।

পজিটিভ শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed