তিন আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা-৪ আসনের উপনির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর এবং ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার এই তিনটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন তিনি।
তবে করোনার প্রকোপ ও বন্যা পরিস্থিতির কারণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আসন দুটি শূণ্য হওয়ার পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed