শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জানান, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের ‘রাইট অব ওয়ে’ পরিষ্কারকরণ কাজের জন্য শনিবার (২২ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালক্সকা নয়াবস্তি ও আশপাশ এলাকায় ওই দিন বিদ্যুৎ থাকবে না।
এছাড়া শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ শনিবার দিনভর বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ যদি নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যায়, তবে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed