Main Menu

সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা নিপু গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের নগরের টিলাগড় এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে। নিপু জিআর ১৮৪/১৯ শাহপরাণ থানা মামলা নং- ১১ তারিখ ১৪/০৯/২০১৯ ধারা ১৪৩/৩৮৫/৪২৭/৫০৬ দঃ বিঃ শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। ওয়ারেন্টটি শাহপরাণ থানায় হওয়ায় আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed