Main Menu

শাবির ল্যাবে ৭৩ জনের করোনা পজিটিভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার রাতে শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান আজ শাবির ল্যাবে ২১৭টি নমুনা গ্রহণ করা হয়। এর সাথে আগের জমা থাকা কিছু নমুনা মিলিয়ে ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৮৪ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ৫১৩৫ জন, সুনামগঞ্জে ১৮৪৬ জন, মৌলভীবাজারে ১২৯০ জন ও হবিগঞ্জে ১৪১৩ জন আক্রান্ত হন। আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে ওঠেছেন।

Share





Related News

Comments are Closed