‘ভারতের করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ’
বৈশাখী নিউজ ডেস্ক: ‘করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করছে ভারত। এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ।’
ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, ‘করোনার টিকা ভারত তৈরি করতে পারলে সেটা শুধু ভারতে নয়, বাংলাদেশেও দেওয়া হবে। বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কাজ করার সুযোগ থাকলে, সেটা করা হতে পারে।’
মাসুদ বিন মোমেন জানান, রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সহায়তা করবে বলে ভারতীয় পররাষ্ট্র সচিব প্রতিশ্রুতি দিয়েছেন।
দুই সচিবের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed