Main Menu

ছাত্রনেতা টিপু জামিনে মুক্ত, কারাফটকে সংবর্ধনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদল নেতা শাহ টিপু সুলতান জামিনে মুক্তি পেলে কারাফটকে ফুল দিয়ে শুভেচছা জানান জেলা ও মহানগর ছাত্রদলে নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) বাদাঘাট কেন্দ্রীয় কারাগার-২ এর ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম নুহেল, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু সালেহ মো. মুসা, ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন সুমন, যুবদল নেতা রিফল আহমদ, আল আমিন, ছাত্রদল নেতা আবু সালেহ, ইয়াসিন আহমদ ফাহিম, আবু সাঈদ আদনান প্রমুখ।

Share





Related News

Comments are Closed