পররাষ্ট্রমন্ত্রী সিলেট আসছেন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তিনদিনের সফরে আজ মঙ্গলবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। এবার দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকনাায় আসছেন তিনি। করোনাভাইরাসের কারণে গত প্রায় পাঁচ মাস সিলেট আসা হয়নি এ কে আব্দুল মোমেনের।
জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় মন্ত্রী ঢাকাস্থ পররাষ্ট্রভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যা ৭টায় উপস্থিত হবেন সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে।
পরদিন বুধবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনা সভায় যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে রয়েছে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ কে আব্দুল মোমেন।
এর পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে। পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed