টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপন নিষিদ্ধ!
পর্যটন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সুনামগঞ্জের পর্যটন স্পট খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানের মাইকিং করে বিষয়টি সবাইকে অবগত করান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
জানা যায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের পর্যটনস্পটগুলোতে পর্যটকের জন্য নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে সীমিত পরিসরে তা খুলে দেওয়া হয়। কিন্তু পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় ও পর্যটকরা টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে রাত্রি যাপন করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় রাত্রি যাপন নিষিদ্ধ করে প্রশাসন। তবে স্বাস্থ্যবিধি মেনে দিনের বেলায় নৌকা নিয়ে পর্যটনস্পটগুলোতে ঘুরতে পারবেন পর্যটকরা।
এদিকে রাতে যেন পর্যটকরা টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেকসহ পর্যটন স্থানগুলোতে অবস্থান করতে না পারে সেজন্য রাতে পুলিশ অভিযান চালাবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে পর্যটকদের টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেকসহ উপজেলার সকল পর্যটন স্থানগুলোতে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে আসলে আমরা দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করব এবং রাতে পর্যটনস্পট গুলোতে যাতে কেউ অবস্থান না করতে পারে সেজন্য পুলিশ টহল অব্যাহত থাকবে।
Related News
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতেRead More
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
Manual3 Ad Code পর্যটন ডেস্ক: টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সবRead More



Comments are Closed