হবিগঞ্জে ভাগনের হাতে খালা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় মর্জিনা আক্তার (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত নারী মর্জিনা আক্তার যশোরআব্দা খাদ্যগোদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার বোনের ছেলে একই গ্রামের বাচ্ছু মিয়ার পুত্র রুবেলের। এরই জেরধরে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের ঘরে গেলে তাকে না পেয়ে রুবেল তার খালা মর্জিনাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছেছে। পুলিশ ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে এবং ঘাতক রুবেলকে ধরতে অভিযান চালাচ্ছে।
Related News
হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮)Read More
দুর্গাপূজার নিরাপত্তায় হাবিগঞ্জে এসআরবি-৯-এর বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশRead More



Comments are Closed