গুগল ম্যাপে ধরা পড়লো স্ত্রীর পরকীয়া!
বিচিত্র ডেস্ক: গুগল ম্যাপের মাধ্যমে জ্যাম এড়িয়ে ফাঁকা রাস্তা খুঁজে বের করা বা অচেনা পথ চেনা খুবই সহজ। কিন্তু এই ম্যাপের কারণেই বিপদে পড়তে হলো এক নারীকে। পরকীয়া করার সময় হাতেনাতে ধরা খেয়ে বিবাহ বিচ্ছেদই হয়ে গেছে তার!
পেরুতে গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি নিজের স্ত্রীর পরকীয়া হাতে-নাতে ধরেছেন।
ঘটনাটি ঘটেছে পেরুর রাজধানী লিমায়। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সেসব পথঘাটের বিভিন্ন ছবিও দেখে নেয়া যায়। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।
ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টি-শার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে তিনি একা নয়। সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি।
ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ছবির নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী আর কেউ নন, তারই স্ত্রী! এভাবে গুগল ম্যাপে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
Manual5 Ad Code আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখনRead More



Comments are Closed