Main Menu

বিশ্বনাথে ‘নিখোঁজের’ ৩দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘নিখোঁজের’ তিনদিন পর শনিবার বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের অবস্থিত আমিরদী নদী থেকে অর্ধগলিত অবস্থায় আলকাছ উল্লা (৭৫) নামে এক বয়োবৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত রাহাত উল্লার ছেলে। গত ১২ আগষ্ট (বুধবার) রাত থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। ওই বৃদ্ধা একজন ভিক্ষুক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিশ্বনাথ থানার এসআই গোপেস দাস সাংবাদিকদের জানান, উপজেলার নয়া সৎপুর গ্রামের সুরমান মিয়ার বাড়ির পাশে আমিরদী নদীতে বৃদ্ধার লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত ছিল, তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গত দুইদিন আগ থেকে ওই বৃদ্ধ ‘নিখোঁজ’ ছিলেন। ‘নিখোঁজের’ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছিল।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed