শোক দিবসে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাতী লীগ। এছাড়াও পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছেণ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।
সর্বপ্রথম সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর্যালি বের করা হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
অন্যদিকে শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের তরফ থেকে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে জানিয়েছেন নেতারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed