টাঙ্গুয়া ভ্রমনে এসে লাশ হলেন ঢাকার কলেজ ছাত্র
তাহিরপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে বন্ধুদের সাথে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান উপভোগ করতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাকা তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জাহেদ চৌধুরী (২৫)।
নিহত জাহেদ ঢাকা ক্যান্টেনমেন্ট থানার মানিকদি এলাকার মৃত ফজলুল হক চৌধুরীর বড় ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে তাহিরপুর সদর বাজার নৌকাঘাট থেকে ঢাকা থেকে আগত ১১ জন বন্ধু নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। সেখান থেকে রাতযাপনের উদ্দেশ্য সীমান্তবর্তী ট্যাকেরঘাট স্মৃতি সৌধের পাশে নৌকায় অবস্থান করে এবং সেখানেই তারা রাত যাপন করে।
রাত যাপন শেষে শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ৮ টায় নৌকায় থাকা সব বন্ধুরা নাস্তার উদ্দেশ্য রওয়ানা করার সময় সবাই উপস্থিত হলেও জাহেদ চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
দীর্ঘক্ষন খোঁজখুঁজির পর বন্ধুকে খুঁজে না পাওয়ায় বিষয়টি তারা তাহিরপুর থানায় অবগত করেন।
খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী খোঁজাখু্জির পর বিকেল ৪ টায় ট্যাকেরঘাট স্মৃতিসৌধের পাশে হাওর থেকে কোনা জাল দিয়ে জাহেদ চৌধুরীর লাশ উদ্ধার করেন।
ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তাহিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed