শাবির ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বাসিন্দা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল এ তথ্য জানান।
তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৪০ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে।
শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ৪ জন ও সিলেট জেলার ১৩ জন রোগী রয়েছেন।
সবশেষ শুক্রবার (১৪ আগস্ট) সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ১৭৫ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed