গোয়াইনঘাটে মোহাজিরদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রকাশ্যে অমান্য করে মোহাজিরদের জমিতে বনায়নের নামে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সহ জবর দখল ও ক্ষমতার অপব্যবহার পূর্বক মামলাবাজির ঘটনায় সিলেট বিভাগী বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন ও তার স্থানীয় সহযোগীদের শাস্তির দাবিতে এক মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বিভাগীয় বনকর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেস তার সহযোগীদের নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করছেন প্রকাশ্যে। গত ৭ জুুলাই সাজ্জাদ সহ ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ করার পর আরো বেপরোয়া সাজ্জাদ ও তার বাহিনী। ১৯৮৫ সালে মোহাজিদের জমি গোপনে রেকর্ড করে সিলেট বনবিভাগ। সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করে ২০১৪ ইং উচ্চ আদালতে একটি রীট মামলা ( ২৯১৩/১৪) দায়ের করেন মোহাজির প্রতিনিধি মো: রফিকুল ইসলাম রফিক। পরবর্তীতে ২০১৭ সালের ৪ অক্টোবর মামলাভূক্ত জমিতে মামলা নিস্পত্তি না হ্ওয়া পর্যন্ত বন বিভাগের যাবতীয় কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট। উক্ত আদেশ বাস্তবায়নের জন্য সিলেট জেলা প্রশাসকের লিখিত নির্দেশে ২০১৮ সালের ১১ অক্টোবর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তাকে তাদের যাবতীয় কার্যক্রম বন্ধের জন্য পত্র প্রেরণ করেন (স্মারক নং (১০০৮)। এমনকি বন অধিদপ্তরের লিগ্যাল ইউনিটের উপ-বন সংরক্ষক ড. মো: জাহিদুর রহমান মিয়া ২০১৮ সালের ১৫মার্চ সিলেট বিভাগীয় বন র্কর্মকর্তা বরাবরে একটি পত্র (পত্র নং ২২.০১.০০০০.০১২.৩২.২৯৩.১৪/১৩৫) প্রেরণ করে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন (নং২৯১৩/১৪) এর সর্বশেষ আদেশ মোতাবেক ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।
অপরদিকে মোহাজিরদের অধিগ্রহনকৃত জমির সীমানা চিন্থিত করণ, রেকর্ডকরণ আদেশের প্রেক্ষিতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) গোয়াইনঘাট কর্তৃক গঠিত একটি কমিটি ২০১৯ সালের ১ ফ্রেবুয়ারী জমির উপর সীমান চিন্থিত করে একাধিক সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু গত ২৭ জুলাই বিকেল ৫টার সময় স্থানীয় বিট কর্মকর্তা মো: জহিরুল ইসলামের নেতৃত্বে একদল দূর্বৃত্ত সাইনবোর্ডগুলি গুড়িয়ে দেয়। এছাড়া মামলাভূক্ত জমিতে আদালতে নিষেধাজ্ঞা স্বত্ত¡্ওে মিথ্যা বিবরণ দিয়ে ক্ষমতার অপব্যবহারপূর্বক বৈআইনী ভাবে শতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে মানবন্ধনে জানান মোহাজিররা।
তারা আরো বলেন, এছাড়া সবুজায়নের নামে বৃক্ষরোপন কার্যক্রম চালিয়ে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জোরপূর্বক বৈআইনীভাবে জমি ভাড়া দিয়ে কোটি টাকা ভাগবাটোয়ারা করে পকেটস্থ করছেন ডিএফও সাজ্জাদ ও তার সহযোগীরা, এমন কথা বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাজির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ফরমান আলী, রইছ আলী, কাশেম আলী সরকার, কোরবান আলী, ইয়াসিন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed