দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৭৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯১ জন।
এছাড়া, নতুন করে ২ হাজার ৭৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।
নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন এবং নারী ৭৫০ জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩ আগস্টের প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৯৮ জনের। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৮১৪ জনে।
করোনা বিশ্বব্যাপী কেড়ে নিয়েছে আরও ৬ হাজার ৯৩৩ জনের প্রাণ। এতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৪৪ হাজার ৩৮৫ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনা সংক্রমণ শুরু হয়।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed