Main Menu

হাসিনা: আ ডটার’স টেল এবার টিভি পর্দায় আজ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “হাসিনা: আ ডটার’স টেল” শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন ছাড়াও আটটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে।

Manual6 Ad Code

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, রাত ১১টায় এটিএন নিউজ, সকাল সাড়ে ১১টায় চ্যানেল আই, দুপুর ১২টায় একুশে টেলিভিশন, দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশন, একই সময়ে একাত্তর টেলিভিশন, বিকেল ৫টায় বিজয় টেলিভিশন ও বিকেল ৫টা ৪৫ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরে এ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এছাড়াও মাছরাঙা টেলিভিশনে সকাল ১১টায় প্রচারের পর তা পুনরায় প্রচার হবে রাত ১২টায়।

১৯৫২ সালে পরিবারের সদস্যদের সাথে ঢাকায় আসা থেকে শুরু করে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে এ প্রামাণ্যচিত্রে।

Manual8 Ad Code

১৯৭৫ সালের ১৫ অগাস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকা অবস্থায় পরিবারের সব সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরা, দিক হারানো আওয়ামী লীগের হাল ধরে দলকে আবার কক্ষপথে ফেরানো, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীত্ব- সব বিষয়ই প্রামাণ্যচিত্রে তুলে এনেছেন নির্মাতা।

Manual7 Ad Code

শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রে খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সম্পর্ক, তার সংস্পর্শে বেড়ে ওঠা, বাবার রাজনৈতিক আদর্শের প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টি।

পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্রটি এরই মধ্যে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code