সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধসহ পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে BETNOVATE-C SKIN CREAM- ৭,৯৫০ পিস, DICLO-M- ১ লাখ ২৬ হাজার পিস, ১টি পিকআপ এবং ১টি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান (৩৪) সিলেটের জৈন্তাপুরের হেমুপাড়ার আব্দুল হকের ছেলে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed