Main Menu

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে ময়মনসিংহের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পর্যটকের নাম জুবায়ের (২২)। তিনি ময়মনসিংহের গফরগাও লাম কাইন এলাকার জজ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্টে তিনি নিখোঁজ হন। জুবায়ের স্থানীয় বায়তুল ফালাহ নামের কওমি মাদ্রাসার ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, জুবায়ের তার ১৫ জন সাথী নিয়ে মঙ্গলবার ময়মনসিংহ থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। এক পর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু জুবায়েরের কোনো সন্ধান পাননি তারা।

নিখোঁজ মোহাম্মদ জুবাযয়ের

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed