৫দিন বন্ধের পর বুধবার খুলছে হিলি স্থলবন্দর
অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি: টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্তানুযায়ী গত ৩১ জুলাই থেকে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত পাঁচদিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রপের সভাপতি হারুন উর রশিদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচদিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বন্ধ শেষ হওয়ায় বুধবার (৫ আগস্ট) বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়ে স্বাভাবিক গতিতে চলবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed