Main Menu

ফুলবাড়ীতে বাস চাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের মঙ্গলবার বিকেল পাঁচটায় বিয়ের বরযাত্রীর বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোহসেনা বেগম (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

নিহত মোহসেনা বেগম উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কও সিদ্দিকের বোন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোহসেনা বেগম রাস্তা পার হওয়ার সময় গরুর দড়িতে জড়িয়ে রাস্তার ওপর পড়ে যান। ঠিক একই সময় পাশের গ্রামের বিয়ে বাড়ী থেকে দ্রত বেগে আসা অর্থী পরিবহনের (বগুড়া-জ-০৪-০০৩) বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে স্থানীয়রা বাসটি আটক করে রেখেছেন।

মোহসেনা বেগমের ছোটভাই আব্দুর রউফ জানান, তার বড়বোন মোহসেনাপ্রতিবন্ধী ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।

ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহমুদুল হাসান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed